Ads

ট্রাম্পের ‘খেলা’ আজই শেষ হয়ে যেতে পারে

ইলেকটোরাল কলেজের সভা বসছে আজ

উত্তর আমেরিকা ডেস্ক



যুক্তরাষ্ট্রের নির্বাচনের ভোট গ্রহণের পর্যায়টি গত মাসেই শেষ হয়েছে। কিন্তু গত ৩ নভেম্বর অনুষ্ঠিত সেই ভোটের মধ্য দিয়ে নির্ধারিত জয়-পরাজয়ের আনুষ্ঠানিকতার এখনো অনেক বাকি। আজ সোমবার এই আনুষ্ঠানিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হবে। আজ বিভিন্ন অঙ্গরাজ্যে বিজয়ী ইলেকটোরাল ভোটারদের স্লেটগুলো এক সঙ্গে বসে তাদের ভোট দেবে। আর এই ভোটের মধ্য দিয়েই নির্বাচনের মধ্য দিয়ে আগামী মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কে চূড়ান্ত বিজয় পাচ্ছে, তা নিশ্চিত হবে।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সাধারণত মোট ভোটের হিসাবের মধ্য দিয়েই পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, সে বিষয়ে এক রকম নিশ্চিত ধারণা পাওয়া যায়। কিন্তু এবার মোট ভোটের গণনার পর বিজয়ীর নাম জানা গেলেও তা নিয়ে কম নাটক হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন। শুধু তাই নয়, কোনো প্রমাণ হাজির করতে না পারলেও এ নিয়ে একের পর এক মামলা করেছেন তিনি। সর্বশেষ মার্কিন সুপ্রিম কোর্টকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। জো বাইডেনের বিজয় নিশ্চিত হলেও নির্বাচনের এক মাস পরও ট্রাম্প পরাজয় স্বীকার করেননি। এমনকি ইলেকটোরাল কলেজের সভা পিছিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।


Share on Google Plus