স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে আদালতের দারস্থ হয়েছিলেন হাফিজুর রহমান। কিন্তু আদালতে এসেও স্বামীর বাড়ি ফিরতে রাজি হননি স্ত্রী। ফলে আদালত ওই গৃহবধূকে তাঁর বাবার জিম্মায় দেন। এরপর আদালতকক্ষ থেকে বের হয়েই নিজের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত শুরু করেন হাফিজুর।
আজ সোমবার দুপুরে হবিগঞ্জ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷